বগুড়ার কাহালু উপজেলার দুর্গাপুরে র্যাব-১২ সদস্যরা অভিযান চালিয়ে কালোবাজারির ৩৫০ বস্তা সারসহ পাঁচজনকে গ্রেফতার করেছেন। শুক্রবার রাত সাড়ে ৩টায় ট্রাক থেকে উদ্ধার হওয়া এ সার সরকারের ভর্তুকির টিএসপি ও এমওপি সার ছিল।
গ্রেফতারকৃতরা হলো সারের ডিলার বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম এলাকার আয়েত আলীর ছেলে রুহুল আমিন (৩৫), আদমদীঘি
উপজেলার সুদিন এলাকার মৃত শওকত আলীর ছেলে নওশাদ (৪৬), আদমদীঘি
বাজার এলাকার মৃত ফজলুল হকের ছেলে এমদাদুল হক (৪৩), শালগ্রাম
এলাকার খোরশেদ আলীর ছেলে ফজলুল হক (৫৫) ও আদমদীঘি বাজার এলাকার মৃত নাসিউল হকের ছেলে এহসানুল করীম (৪৭)। এ সময় সার বহন করা একটি ট্রাক জব্দ করেন র্যাব সদস্যরা।
বগুড়া র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার (লে. কমান্ডার) আব্দুল্লাহ আল মামুন, (জি),
বিএন জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ৩৫০ বস্তা সারসহ একটি ট্রাক জব্দ ও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। অসাধু চক্রটি জেলার আদমদীঘি থেকে আরেক উপজেলা নন্দীগ্রামে এসব পরিবহন করছিল।










