অক্টোবর মাসে মূল্যস্ফীতি কমলেও নভেম্বর মাসে তা আবার বেড়ে ৮ দশমিক ২৯ শতাংশে দাঁড়িয়েছে। অক্টোবর মাসে তা ছিল ৮ দশমিক ১৭ শতাংশ।
রোববার (৭ ডিসেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) নভেম্বর মাসের মূল্যস্ফীতির এ তথ্য জানিয়েছে। এতে দেখা যায়, গত কয়েকমাস ধরে মূল্যস্ফীতি ওঠানামা করছে।
বিবিএসের হিসাব অনুসারে, গত নভেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৩৬ শতাংশ। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৮ শতাংশ। টানা দুই মাস ধরে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে।










