করোনাকালীন ফি মওকুফের দাবি জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গতকাল বেলা ১১টায় শিক্ষার্থীরা এ দাবিতে উপাচার্যের কাছে লিখিত আবেদন করেছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও কিছু খাতে অযৌক্তিক ফি ধার্য করা হয়েছে।
প্রক্টর শিক্ষার্থীদের আবেদন পাওয়ার সত্যতা স্বীকার করে বলেছেন, এ বিষয়ে যৌক্তিক সিদ্ধান্ত নেয়া হবে।
গত ২৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তি ফি এবং সেমিস্টার ফি পরিশোধের জন্য নোটিস দেয়া হয়।
ওই নোটিসে নানা খাতে
কর্তৃপক্ষ ফি নির্ধারণ করে।
এ পরিপ্রেক্ষিতে গতকাল শিক্ষার্থীরা উপাচার্য বরাবর প্রেরিত আবেদনে ভর্তি ফি ও পরিবহন ফি মওকুফের কথা উল্লেখ করেন।










