সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সকাল ১১টার দিকে তিনি সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বদরুজ্জামান সেলিমের আইনজীবী আল আসলাম মুমিন জানান, গত জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়েরকৃত একটি নাশকতা মামলায় বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
বিএনপি নেতা কারাগারে
সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।









