বাগেরহাটের রামপালে রাধালীর খাল পুনঃখনন শুরু হয়েছে। গতকাল সকালে চাকশ্রী এলাকায় খালটির খননকাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. খালিদ হোসেন। ৭ লাখ টাকা ব্যয়ে দুই কিলোমিটার দৈর্ঘ্যের খালটি খনন করা হচ্ছে। এতে এলাকার পানি, মাটির দক্ষতা ও কার্যকারিতা বাড়বে। এছাড়া ভূগর্ভস্থ পানির ব্যবহার কমবে। কৃষিকাজের জন্য সেচ ব্যবস্থা নিশ্চিত হবে বলে জানান প্রকল্পসংশ্লিষ্টরা।