রাজবাড়ীর পদ্মা নদীতে বিশাল আকৃতির একটি বাগাইড় মাছ ধরা পড়েছে। সোমবার ভোররাতে পদ্মা নদীর ঢালার চর এলাকায় জেলে বক্কার হলদারের জালে মাছটি ধরা পড়ে। ওজন দিয়ে দেখা গেছে মাছটির ওজন ২৮ কেজি ১০০ গ্রাম।পরে কেজি প্রতি ১ হাজার ৪৫০ টাকা করে ৪০ হাজার ৭৪৫ টাকায় মাছটি বিক্রি করা হয়েছে।এ সময় মাছটি দেখতে সেখানে অনেকে ভিড় করেন

স্থানীয়া জানান, মাছটি দৌলতদিয়া ঘাটের আড়তে নিয়ে আসলে ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে কিনে নেন শাকিল সোহান মৎস আড়তের মালিক শাহজাহান মিয়া। 

শাকিল সোহান মৎস আড়তের মালিক শাহজাহান মিয়া বলেন, পদ্মা নদী পানি কমে যাওয়ায় অনেক দিন পরে এমন বড় মাছ ধরা পড়ল। মাছটি কিনে নেয়ার পর এক হাজার পাঁচশত টাকা কেজি দরে মোট ৪২ হাজার টাকায় ঢাকার কাওরান বাজারে বিক্রি করেছি।