সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কারো শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েনি। একই সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি। রোববার (১০ আগস্ট) স্বাস্থ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে করোনায় ৩১ জনের মৃত্যু হয়েছে। আর ২০২০ সালে মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ২৯ হাজার ৫৩০ জন মারা গেছেন।