রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। আগামী ৪ অক্টোবর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স রুমে ভর্তি উপকমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন রুটিন দায়িত্বে নিযুক্ত উপাচার্য ড. সুলতান-উল-ইসলাম।
সভার সিদ্ধান্ত অনুযায়ী ৪ অক্টোবর ‘সি’ ইউনিট, ৫ অক্টোবর ‘এ’ ইউনিট ও ৬ অক্টোবর ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন তিন শিফটে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা, দুপুর ১২টা থেকে বেলা ১টা এবং বেলা ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হবে। এদিকে বিদেশী শিক্ষার্থীদের ভর্তির আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd-এর admission
মেন্যু থেকেও দেখা যাবে।









