যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নবম গ্রেড পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে অভিযোগ প্রতিকার ব্যবস্থাসংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে আইকিউএসি এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।