বগুড়ার শেরপুরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ৮ হাজার ৩০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বোরো উফশী এবং হাইব্রিড ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের সভাকক্ষে গতকাল বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান এ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রায়হান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সামেদুল ইসলাম, আব্দুল হান্নান প্রমুখ।
বগুড়ায় বিনামূল্যে সার-বীজ পেলেন আট হাজার কৃষক
বগুড়ার শেরপুরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ৮ হাজার ৩০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বোরো উফশী এবং হাইব্রিড ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে।










