নির্বাচনী কাজের মধ্যেই আট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তফসিল ঘোষণার পর এসব কর্মকর্তার বদলিতে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
যে আট উপজেলা নির্বাহী কর্মকর্তা বদলি হলেন- বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহানকে ভোলার চরফ্যাশনের উপজেলায়, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মো. আল-আমীনকে ফরিদপুরের নগরকান্দায়, পিরোজপুরের ভান্ডারিয়া ইউএনও রেহেনা আক্তারকে বগুড়ার ধুনটে, হবিগঞ্জের বাহুবলের উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটন চন্দ্র দে-কে জীবননগর উপজেলায় বদলি করা হয়েছে।
আর বাহুবল থেকে প্রীতিলতা বর্মনকে ধুনট উপজেলায়, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরাজ শারবীনকে নেত্রকোনার কলমাকান্দায়, মাসুদুর রহমানকে কলমাকান্দা উপজেলা থেকে ভান্ডারিয়া উপজেলায় আর চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. লোকমান হোসেনকে বদলি করা হয়েছে বরগুনার পাথরঘাটা উপজেলায়।










