কয়েকদিন ধরে দেশে নির্বাচনী উৎসবের আমেজ বিরাজ করছে। সব জায়গায় মিছিল ও ক্যাম্পেইন হচ্ছে। এটা দেখতে ভালো লাগছে। নির্বাচনের দিনে পথে ও ভোট কেন্দ্রে নারীদের যেন নিরাপত্তা থাকে। সবারই যেন নিরাপত্তা নিশ্চিত করা হয়।
আর নারীকে নারী হিসেবে নয়, একজন নারীকে যেন মানুষ হিসেবে বিবেচনা করা হয়। প্রথমত, আমরা মানবজাতি। লৈঙ্গিক পরিচয় আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ নয়। নাগরিক হিসেবে যত প্রকার মানবাধিকার আছে, তার সবটুকু যেন পাই—এটাই প্রত্যাশা।













