বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নতুন নিয়োগপ্রাপ্ত তিন সদস্য শপথ নিয়েছেন। আজ রোববার (২৪ আগস্ট) দুপুর ২টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করান।
নতুন তিন সদস্য হলেন ড. মো. মহিউদ্দিন, ড. মো. আমজাদ হোসেন ও ড. মুহাম্মদ শাহীন চৌধুরী। তাদেরকে রাষ্ট্রপতি সরকারি কর্ম কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম, অন্য সদস্য, কমিশন সচিবালয়ের সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










