পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর ফাইনালে উঠেছে বাংলাদেশ। মঙ্গলবার প্রথম সেমিফাইনালে উজবেকিস্তানকে টানা তিন সেটে হারিয়ে শিরোপার লড়াই নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
প্রথম সেটে ২৫-২১ পয়েন্ট এর পরের সেটে ২৫-২০ আর তৃতীয় সেটে ২৫-১৯ পয়েন্টে জয়লাভ করে বাংলাদেশ। স্বাগতিক পাকিস্তান ও শ্রীলংকার মধ্যে বিজয়ী দ্বিতীয় সেমিফাইনালিস্ট ফাইনালে বাংলাদেশের বিপক্ষে খেলবে।
বাংলাদেশ গ্রুপ পর্বে শ্রীলংকা, কাজাখস্তান, নেপাল ও উজবেকিস্তানকে হারায়। স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে পরাজিত হয়ে সেমিফাইনালে উজবেকিস্তানের বিপক্ষে খেলে। গ্রুপের মতো সেমিফাইনালেও উজবেকিস্তানকে সহজে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ। আগামীকাল টুর্নামেন্টের ফাইনাল।










