ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মহিউদ্দিন (৪২) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মহিউদ্দিন কসবা উপজেলার কুটির আমিন উদ্দিনের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার শহিদুল ইসলাম জানান, প্রায় এক মাস আগে একটি মাদক মামলায় মহিউদ্দিনকে গ্রেফতারের পর জেলা কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে তিনি বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। পরে কারাগারের চিকিৎসক তাকে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি আরো জানান, তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।









