চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ পশুহাটের কাছে মাটিবোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন চালক রাশেদুল ইসলাম (২৭)। নিহত চালক রাশেদুল ইসলাম দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের সকেরপাড়ার বাসিন্দা মাদার মন্ডলের ছেলে। বুধবার ভোরে দুর্ঘটনাটি ঘটে। আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন।