সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া মো. আবদুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা ও এসবির একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

এ ঘটনায় অতিরিক্ত আইজিকে (প্রশাসন) প্রধান করে তিন সদস্যের ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে কিশোরগঞ্জের পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে।