রাজধানীর ডেমরার সারুলিয়ায় একটি বাড়ি থেকে বিস্ফোরক সামগ্রী উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল দল। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ওই ব্যক্তির নাম জুয়েল ওরফে ওস্তাদ। তার কাছে বেশ কিছু বিস্ফোরকও পাওয়া গেছে। তিনি বোমারু মামুনের সহযোগী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আজ রোববার রাতে সিটিটিসি ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বণিক বার্তাকে বলেন, ডেমরার একটি বাসা থেকে কিছু বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে গ্রেফতার করা হয়েছে।










