ঢাকার ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র ও ভারতীয় হাইকমিশন ‘ইতি রবিস্মরণে’ শীর্ষক একটি সঙ্গীত ও কবিতা সন্ধ্যার আয়োজনের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম মৃত্যুবার্ষিকী স্মরণ করেছে।

ভারতীয় হাইকমিশন আজ এক ফেসবুক পোস্টে জানায়, প্রখ্যাত শিল্পী স্বপ্নীল সজীব ও সামিউল ইসলাম পোলাকের পরিবেশনায় অনুষ্ঠানটি সমৃদ্ধ হয়।

আরো বলা হয়, অনুষ্ঠানটির মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের চিরন্তন সাহিত্যিক ও সাংস্কৃতিক পরম্পরাকে উদ্‌যাপন করা হয়। তার এই পরম্পরা সীমান্তের গণ্ডি পেরিয়ে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।