বাগেরহাটে মানববন্ধন, শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি হিসেবে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।