বগুড়া জেলার নবাগত পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেছেন, সাংবাদিক ও পুলিশ ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে নিরাপদ বগুড়া গড়ে তোলা সম্ভব হবে। গতকাল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন ।

বিকালে পুলিশ লাইন্স অডিটোরিয়ামে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়নসহ জেলায় কর্মরত সাংবাদিকরা। এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী (প্রশাসন), আব্দুর রশিদ (অপরাধ), সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, হেলেনা আক্তারসহ (হেডকোয়ার্টার) পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।