অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ বিশেষ অভিযানে সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৩৮৪ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) পুলিশ সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ ছাড়া পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে সারা দেশে ২৮ হাজার ৩৩৯টি মোটরসাইকেল ও ৩১ হাজার ৭৪টি গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশির সময় ১৮০টি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়েছে।