বগুড়ার শাজাহানপুরে ৩৩ কিলো ভোল্ট শক্তিসম্পন্ন বিদ্যুতের মূল লাইনের পাশে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আপেল মাহমুদ (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত আপেল আমরুল ইউনিয়ন ক্ষুদ্রফুলকোট উত্তরপাড়া গ্রামে আব্দুর রাজ্জাকের ছেলে।
এ সময় জনৈক জামাল উদ্দিন নামে অন্য এক মিস্ত্রি গুরুতর আহত হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে।
গত রোববার সন্ধ্যা ৭টার সময় শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ বি-ব্লক গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শাজাহানপুর থানার ওসি (তদন্ত) নান্নু খান জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।










