আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলারে আজ রোববার এ কথা জানানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গত ২৫ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপনের আলোকে নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী সব তফসিলি ব্যাংক ওই দুই দিন বন্ধ থাকবে। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা জারি করেছে।