গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা কিংবা উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যাওয়ার খবর নেই।
এই একদিনে আটজন রোগী ভর্তি হলেও সবাই সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
সর্বশেষ গত ১৫ মে মৃত্যুশূন্য দিন কেটেছে রামেক হাসপাতালে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যাননি।
১৯২ শয্যার রামেক হাসপাতাল করোনা ইউনিটে গতকাল সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৫৪ জন।
একদিন আগেও এই সংখ্যা ছিল ৫৪ জন।
বর্তমানে রাজশাহীর ২৪, চাঁপাইনবাবগঞ্জের নয়, নাটোরের সাত, নওগাঁর সাত, পাবনার পাঁচ ও কুষ্টিয়ার দুজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন সাতজন।
করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৩৬ জন।










