গণশুনানির ভিত্তিতে এরই মধ্যে নতুন নামকরণ চূড়ান্ত করা হয়েছে। বগুড়া জেলা প্রশাসকের সভা কক্ষে রোববার অনুষ্ঠিত প্রশাসনের সমন্বয় সভায় নামগুলো প্রস্তাব করা হয়। আর গতকাল প্রস্তাবগুলো পাস করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানোর কাজ চলমান রয়েছে।
এ বিষয়ে বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জানান, শিবগঞ্জ উপজেলার মীরবাড়ি ইউনিয়নের পরিবর্তে বেতগাড়ী ইউনিয়ন, মোকামতলা উপজেলার সীমান্ত ইউনিয়নের পরিবর্তে জগন্নাথপুর ইউনিয়ন আর দিগন্ত ইউনিয়নের পরিবর্তে রহবল ইউনিয়ন নামকরণ করা হয়েছে।
রোববার জেলা প্রশাসনের সমন্বয় সভায় তিনটি ইউনিয়নের নতুন নাম অনুমোদন করা হয়েছে। সেটি রেজল্যুশন আকারে লিপিবদ্ধ করে পাস করা হয়েছে। পরে সেটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানোর কাজ চলমান রয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর নতুন নামগুলো গেজেট আকারে প্রকাশ পাবে।










