চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে কাঠ পরিবহনের সময় তল্লাশি চালিয়ে পাঁচটি ট্রাক এবং প্রায় দুই হাজার সিএফটি কাঠ জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার রাতে পাইন্দং ইউনিয়ন পরিষদের বৃন্দাবন হাটসংলগ্ন বড়ুয়া পাড়ায় অবৈধভাবে এসব কাঠ পরিবহন করা হচ্ছিল। একপর্যায়ে ফটিকছড়ির ইউএনও মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরীর তল্লাশির মুখে ড্রাইভার ও হেল্পাররা গাড়ি রেখে পালিয়ে যায়।