ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস চ্যান্সেলর
হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক নিয়াজ
আহমেদ খানকে। নির্ভরযোগ্য একটি সূত্র আজ সোমবার (২৬ আগস্ট) বণিক বার্তাকে এ তথ্য জানিয়েছে।
অধ্যাপক নিয়াজ আহমেদ খান বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) প্রো- ভাইস চ্যান্সেলর। এই মুহূর্তে তিনি বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
নতুন উপাচার্য নিয়াজ আহমেদ জন্মগ্রহণ করেছেন ১৯৬৬ সালে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৬ সালে স্নাতক এবং ১৯৮৭ সালে স্নাতকোত্তর পাস করার পর তিনি ইন্সটিটিউট অব পার্সোনেল ম্যানেজমেন্ট থেকে মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেন।










