রোববার দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতকে ফাইনালে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের জমকালো সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল বিকালে দেশে ফেরে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। বিমানবন্দরে ক্রিকেটার, দলের সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান বিসিবির প্রতিনিধিরা। এরপর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির পক্ষ থেকে জমকালো সংবর্ধনার আয়োজন করা হয়।