যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত থেকে ১ কেজি ২২ গ্রাম ওজনের নয়টি স্বর্ণবার উদ্ধার করেছে বিজিবি। এ সময় মনিরুল হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গত মঙ্গলবার রাতে গোগা কলেজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার জানান, গোগা বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল গোগা কলেজের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় মনিরুল হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তাকে তল্লাশি করে জ্যাকেটের মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ১ কেজি ২২ গ্রাম ওজনের নয়টি স্বর্ণবার উদ্ধার করা হয়। তাকে শার্শা থানার মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। উদ্ধার করা স্বর্ণ সরকারি কোষাগারে জমা করা হবে। এ ব্যাপারে শার্শা থানায় মামলা হয়েছে।










