সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে, গত ১৫ মার্চ থেকে ৯ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে মোট ৭৭৫ জন শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানান হয়, এ সময় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ৯ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৮ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা গেছে ৯৮৮ জনের মধ্যে এবং গত ১৫ মার্চ থেকে ৯ আগস্ট পর্যন্ত হামের উপসর্গ দেখা গেছে এমন রোগীর সংখ্যা মোট ১ লাখ ৩৬ হাজার ৩২০ জন।
অন্যদিকে, এ সময় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৭৫ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৭ হাজার ১১৫ জন।
এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে ৯ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৮ হাজার ৩৮২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ১৪ হাজার ১৪২ জন।










