দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে।মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯৪ জন। চলতি বছর একদিনে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর এটাই সর্বোচ্চ সংখ্যা। এর আগে ১৬ অগাস্ট ৮০৫ জন এবং ১১ অগাস্ট ৭৫৬ জন রোগী ভর্তি হয়েছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৯৭ জন, দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১২৬ জন এবং ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরের এলাকায় ১৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১১৭ জন, চট্টগ্রামে ১০৭ জন, খুলনায় ২১৫ জন, ময়মনসিংহে ৭১ জন, রাজশাহীতে ৭৬, রংপুর ২৩ এবং সিলেট ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এইডিস মশাবাহিত এ রোগে চলতি বছর ৮৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি অগাস্ট মাসে মারা গেছেন ৩১ জন।চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ২৯ হাজার ৯২৩ জন ডেঙ্গু নিয়ে হসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৭ হাজার ৭৫৮ জন।










