গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের (বিডিসিসিএল) ডাটা সেন্টার পরিদর্শনে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একটি প্রতিনিধি দল। আগামীকাল মঙ্গলবার (২০ মে) সকাল ১০টায় ১৪ সদস্যের এই প্রতিনিধি দলটি ডাটা সেন্টারটি পরিদর্শন করবে। এনবিআরের পাঠানো একটি চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
দলটির নেতৃত্ব দেবেন এনবিআরের সদস্য (কর তথ্য ব্যবস্থাপনা ও সেবা) আবু হান্নান দেলওয়ার হোসেন ও সদস্য (শুল্ক: নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক চুক্তি) কাজী মোস্তাফিজুর রহমান।
পরিদর্শনের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে আবু হান্নান দেলওয়ার হোসেন বলেন, এনবিআরের অটোমেশন প্রকল্পগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা ডাটা সেন্টার পরিদর্শনে যাবেন। এ সময় ডাটা সেন্টারের সুবিধাগুলো কীভাবে এনবিআরের ডাটাবেজে ব্যবহার করা যায়, তা দেখা হবে।
প্রতিনিধি দলে আরো রয়েছেন সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের (সিআইসি) মহাপরিচালক আহসান হাবিব, বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) কর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন, কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মহিদুল হাসান, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্প পরিচালক জুয়েল আহমেদ, প্রথম সচিব (কর তথ্য ব্যবস্থাপনা ও মূল্যায়ন) মো. জাফর ইমাম, প্রথম সচিব (মূসক বাস্তবায়ন) মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রথম সচিব (কাস্টমস: অটোমেশন) এস. এম. শামসুজ্জামান, প্রথম সচিব (কাস্টমস: আধুনিকায়ন ও প্রকল্প ব্যবস্থাপনা) মো. তারেক হাসান, সিস্টেম ম্যানেজার মো. জাহিদুর রহমান, সিস্টেম এনালিস্ট মো. আহসান হাবিব সুমন, সিনিয়র প্রোগ্রামার মু. রাসেল পারভেজ, প্রোগ্রামার তমাল কুমার মজুমদার, প্রোগ্রামার গোলাম ছারোয়ার এবং সিনোসিস আইটি লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শাফায়েত পারভেজ।










