আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবার ছয় মাস গুম করে রাখার অভিযোগ এনেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। গতকাল ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির কাছে গুমের শিকার হওয়া আইনজীবী সোহেল রানা এ অভিযোগ দায়ের করেন। গুমের ঘটনার সঙ্গে শেখ হাসিনাসহ পাঁচজনের জড়িত থাকার অভিযোগ করা হয়েছে।

অন্যরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি একেএম শহীদুল হক ও র‍্যাবের তৎকালীন মহাপরিচালক বেনজীর আহমেদ। এছাড়া র‍্যাবের ২০-২৫ জন অজ্ঞাত সদস্যও জড়িত বলে অভিযোগে বলা হয়েছে।