ঝিনাইদহ ২৫০ শয্যা হাসপাতালটি আটতলাবিশিষ্ট। মুমূর্ষু রোগীদের জন্য রয়েছে দুটি লিফট। সম্প্রসারিত নয় তলায় আইসিইউ ইউনিট নির্মাণকাজ চলমান থাকায় ১২ দিন ধরে বন্ধ রয়েছে লিফট। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে প্রসূতি, শিশু, বৃদ্ধ ও শারীরিকভাবে অক্ষম রোগীদের। অসুস্থ রোগীরা সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে। ভোগান্তির কথা স্বীকার করলেও করণীয় কিছু নেই বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। লিফট আরো এক মাস বন্ধ থাকার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা