বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে চলমান সাত দিনব্যাপী যৌথ মহড়া ‘অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫-৩’ পরিদর্শন করতে গতকাল চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে যান বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। এ সময় তিনি বিভিন্ন সাবজেক্ট মেটার এক্সপার্টিজ এক্সচেঞ্জ (এসএমইই) সাইট পরিদর্শন করেন এবং এসএমইই কার্যক্রম সার্চ অ্যান্ড রেসকিউ মেরিটাইম অ্যান্ড ফ্লাড অপারেশন এবং ক্রিউ রিসোর্স ম্যানেজমেন্ট পর্যবেক্ষণ করেন।