গণভোটের গুরুত্ব ও প্রক্রিয়া সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশব্যাপী প্রচারণা শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে নির্বাচন মনিটরিং ও সহায়তা প্রদানসংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা এ কার্যক্রমে অংশ নেন।
প্রচারণার আওতায় আগামী ২১ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় গণভোটের উদ্দেশ্য, গুরুত্ব ও প্রক্রিয়া সম্পর্কে জনগণকে অবহিত করা হবে। এ সময় উপদেষ্টারা স্থানীয় প্রশাসন, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন।
প্রচারণার প্রথম দিনে স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান চট্টগ্রামে অবস্থান করছেন। সেখানে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।










