চিত্রশিল্পী আবু সালেহ টিটুর চতুর্থ একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ প্রদর্শনী শুরু হয়। এর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত মি. হকোন অ্যারাল্ড গুলব্র্যান্ডসেন ।

এতে অতিথি ছিলেন লেখক ও গবেষক ড. মোরশেদ শফিউল হাসান ও শিল্প সমালোচক অধ্যাপক মইনুদ্দীন খালেদ। প্রদর্শনীতে এক্রিলিকে করা ৩২টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে।

ইলিউসিভ লংগিংক্স শিরোনামে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে বিমূর্ত, আধা-বিমূর্ত ধরণের বিভিন্ন চিত্রকর্মে শিল্পী পারস্পরিক দূরত্ববোধ, সামাজিক অস্থিরতা, যন্ত্রণাক্লিষ্ট জীবনবোধ ফুটিয়ে তুলেছেন। আগামী ১১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।