গাজীপুরের টঙ্গীর মিলগেটে টিনশেড তুলার গোডাউনে আগুন লেগেছে।
আজ বেলা পৌনে ১২টায় অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার ৫ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস কর্মীরা।
বর্তমানে টঙ্গী, উত্তরা এবং গাজীপুর মডার্ন ফায়ার স্টেশনের ৭টি ইউনিট অগ্নিনির্বাপণে কাজ করছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনাস্থলে পানির স্বল্পতা রয়েছে। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।









