ডেঙ্গু রোগে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১৭৭ জন। এদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩১ জন ও ঢাকার বাইরে ৪৬ জন।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা গেছে। ডেঙ্গুবিষয়ক দৈনিক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর আরো জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৭২২ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ৫৭০ জন, আর বাকি ১৫২ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
চলতি বছর ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত সারা দেশে ডেঙ্গুরোগে মোট মৃত্যু হয়েছে ৯৪ জনের। সব মিলিয়ে হাসপাতালে ২৪ হাজার ১২০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ও ছাড়া পেয়েছেন ২৩ হাজার ৩০৪ জন।











