আন্তর্জাতিক মাতৃভাষা
দিবস উপলক্ষে গোপালগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন
স্থানীয় প্রশাসন ও সর্বস্তরের মানুষ।
২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক কাজী
মাহবুবুল আলম। এছাড়া এসময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার আল-বেলী- আফিফা শ্রদ্ধা জানান। এরপর জেলা আওয়ামী লীগ, গণপূর্ত বিভাগ, সড়ক ভবন, শিক্ষা প্রকৌশল, জনস্বাস্থ্য
অধিদপ্তর, গোপালগঞ্জ পৌরসভা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের
পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা জানাতে শহীদ মিনার চত্বরে সর্বস্তরের
মানুষের ঢল নামে। সড়কের পাশে ও চত্বরে গাছে বাংলা অক্ষর দিয়ে অলংকৃত করা হয়। শহীদ মিনার
চত্বরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
এদিকে, ভোরে জেলা শহরের বিভিন্ন স্থানে আমার ভাইয়ে রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি গান গেয়ে প্রভাত ফেরি করে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান।










