বগুড়ায় করোনায় ক্ষতিগ্রস্ত ৩০০ ক্ষুদ্র ব্যবসায়ীর মাঝে ত্রাণসহায়তা দিয়েছে ওয়ান ব্যাংক লিমিটেড। গতকাল বগুড়ার মম ইন বিনোদন পার্কে টিএমএসএসের সহযোগিতায় এ ত্রাণ দেয়া হয়। ওয়ান ব্যাংকের বগুড়া শাখার ম্যানেজার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট রেজাউল করিমের সভাপতিত্বে ত্রাণ বিতরণ উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। বক্তব্য রাখেন টিএমএসএসের উপনির্বাহী পরিচালক ডা. মতিউর রহমান, উপদেষ্টা আয়শা বেগম প্রমুখ।