ঝালকাঠিতে করোনা মহামারীতে লকডাউনে কর্মহীন হওয়া তিন শতাধিক শ্রমিক ও দিনমজুরের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন। গতকাল সকালে ঝালকাঠি মুক্তমঞ্চে সামজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে জেলা শহরের বাসশ্রমিক, নরসুন্দর, মুচি ও রিকশাচালকের মধ্যে এসব খাদ্যসামগ্রী দেয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, তিন কেজি আলু, এক কেজি ডাল ও ৫০০ গ্রাম তেল। বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল প্রধান অতিথি থেকে কর্মসূচির উদ্বোধন করেন। জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে খাদ্যমাসগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির প্রমুখ।
ঝালকাঠিতে কর্মহীন ৩০০ দিনমজুরকে খাদ্যসহায়তা
ঝালকাঠিতে করোনা মহামারীতে লকডাউনে কর্মহীন হওয়া তিন শতাধিক শ্রমিক ও দিনমজুরের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন।









