আমেরিকার গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে দেয়া তথ্যের ভিত্তিতে দেশে হুন্ডি কারবারিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (১ অক্টোবর) সিআইডি সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়।

সিআইডি জানায়, বাংলাদেশের নাগরিক কর্তৃক একজন মার্কিন নাগরিক প্রতারিত হলে আমেরিকার গোয়েন্দা সংস্থা কর্তৃক বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কাছে সহযোগিতামূলক যোগাযোগের সূত্র ধরে সিআইডি অনুসন্ধান কাজ শুরু করে।

সিআইডির অনুসন্ধানে উঠে আসে মার্কিন নাগরিক ডেবোরাহ জন্সটন রামলো ডেবির সাথে ই প্রতারকচক্র বিভিন্ন মাধ্যমে যোগাযোগ স্থাপন করে সখ্যতা গড়ে তোলে।

অভিযোগের ভাষ্যমতে, এ প্রতারকচক্র তাদেরকে ড্রাগ ইনফর্সমেন্ট এজেন্সি (ডিইএ) পরিচয় দিয়ে ২ লাখ ২২ হাজার মার্কিন ডলার বাংলাদেশী টাকায় ২ কোটি ৭০ লাখ ১৬ হাজার ৩৫১ টাকা আত্মসাৎ করে।

এ ঘটনায় মনীন্দ্র নাথ বিশ্বাস, ওয়াহিদুজ্জামান, মো. গোলাম সারওয়ার আজাদ, মো. তরিকুল ইসলাম, রাজীব সরদার এবং উজ্জ্বল কুমার সাধু।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, অনুসন্ধানে উঠে আসে এই অর্থ প্রতারকচক্র ছল-চাতুরি ও ব্ল্যাকমেইলের মাধ্যমে আমেরিকার ভুক্তভোগী নাগরিককে বাধ্য করে যেন তিনি আমেরিকায় অবস্থিত বিভিন্ন বাংলাদেশী শিক্ষার্থীদের এই আত্মসাৎকৃত অর্থ পাঠান।

অপরদিকে বাংলাদেশ থেকে এসকল শিক্ষার্থীদের অভিভাবকদের কাছ থেকে তারা বিভিন্ন নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক একাউন্টে টাকা গ্রহণ করে। চক্রটি সংঘবদ্ধ প্রতারণা ছাড়াও এভাবে দীর্ঘদিন ধরে হুন্ডি কার্যক্রম পরিচালনা করে আসছে।