গতকাল পরিবেশ মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত চলমান ও অননুমোদিত নতুন প্রকল্পগুলো পর্যালোচনার লক্ষ্যে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে আয়োজিত এ সভায় সভাপতিত্বকালে আবদুল আউয়াল মিন্টু এমন মন্তব্য করেন। মন্ত্রী বলেন, ‘নতুন প্রকল্প দ্রুততম সময়ে নেয়া হবে, যাতে এ সরকারের মেয়াদেই তার ফলাফল দৃশ্যমান হয়। প্রকল্পগুলো এমনভাবে গ্রহণ করা হবে যেন জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। এ সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।’
বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি বলেন, ‘প্রধানমন্ত্রী নিয়মিত সব বিষয়ে মনিটরিং করছেন।’ জনগণ যাতে সর্বোচ্চ সুফল পেতে পারে সেটা বিবেচনায় নিয়ে নতুন প্রকল্প গ্রহণ করার পরামর্শ দেন তিনি।
সভায় বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সব মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প পর্যালোচনা করা হচ্ছে। এ বছরেই সবচেয়ে বেশি সংখ্যক প্রকল্প হাতে নিতে হবে। কারণ এখন যে প্রকল্পগুলো নেয়া হবে তা এ সরকারের মেয়াদেই শেষ হবে।’ তিনি নতুন প্রকল্প দ্রুততম সময়ে গ্রহণের বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন।










