বরিশাল ও পটুয়াখালী জেলার কারখানা, বিঘাই ও পায়রা নদীর ভাঙনের কবল থেকে শেখ হাসিনা সেনানিবাস এলাকা রক্ষায় প্রস্তাবিত প্রকল্প এলাকা গতকাল পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ
ফারুক শামীম এমপি। এ সময় উপস্থিত ছিলেন শেখ হাসিনা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল ফিরোজ, বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ও বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলীরা। প্রতিমন্ত্রী সেনানিবাস এলাকার নদীভাঙন রোধে স্থায়ী তীর সংরক্ষণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
বরিশালে নদীভাঙন পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
বরিশাল ও পটুয়াখালী জেলার কারখানা, বিঘাই ও পায়রা নদীর ভাঙনের কবল থেকে শেখ হাসিনা সেনানিবাস এলাকা রক্ষায় প্রস্তাবিত প্রকল্প এলাকা গতকাল পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি।









