বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস আজ প্রথমবারের মতো ত্রয়োদশ জাতীয় সংসদে নিজ কার্যালয়ে দাপ্তরিক কাজ শুরু করেছেন। এছাড়া তিনি সংসদ অধিবেশনেও অংশগ্রহণ করেছেন।

বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে ।

বিদেশে চিকিৎসা শেষে প্রায় সাড়ে পাঁচ মাস পর গতকাল বুধবার রাতে দেশে ফিরেছেন ঢাকা-৮ আসনের এ সংসদ সদস্য।