সাতক্ষীরায় চারজন অ্যাসিড আক্রান্ত নারীর মাঝে চিকিৎসা সহযোগিতার চেক বিতরণ করা হয়েছে।

গতকাল সেতুবন্ধ গড়ি নেটওয়ার্কের উদ্যোগে উন্নয়ন সংগঠন স্বদেশ ও অ্যাকশনএইডের সহায়তায় জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ে এ চেক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভুক্তভোগীদের মাঝে এ চেক তুলে দেন জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক একেএম শফিউল আযম। উপস্থিত ছিলেন জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত ও প্রোগ্রাম অফিসার ফারুক রহমান।