দিনাজপুরের হিলিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল উপজেলা পরিষদের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউএনও মোহাম্মদ নুর-এ-আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ। এছাড়া উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা ও পারুল নাহার, পৌর মেয়র জামিল হোসেন, ওসি খায়রুল বাশার, হিলি পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।
হিলিতে বিশেষ উদ্ভাবনী উদ্যোগবিষয়ক কর্মশালা
দিনাজপুরের হিলিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল উপজেলা পরিষদের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।










