জেলার শাজাহানপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১১৫ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ, নাবী পাটবীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল দুপুর ১২টায় জেলার শাজাহানপুর উপজেলা চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। ইউএনও আসিফ আহমেদের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ ও হেফাজত আরা মিরা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি দিলীপ কুমার চৌধুরী।